প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাতে চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরিবারের দাবি, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তাকে আসামি করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাছুম ছিদ্দিকী। তিনি বলেন, আকিত হোসেন বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাসহ দুটি মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলাগুলোতে তিনি জামিনে না থাকায় তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট